ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মানিকগঞ্জে গৃহবধূ হত্যা, পিবিআইয়ের অভিযানে ৬ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে শোভা বেগম (৩৬) নামে এক গৃহবধূকে কোরবানির ছুরি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মাত্র ছয় ঘণ্টার মধ্যে একমাত্র অভিযুক্ত রাকিব হোসেন ওরফে রাজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামাল এর দিক নির্দেশনায় এবং মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি-এর তত্ত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের এ সাফল্য আসে।
জানা যায়, নিহত শোভা বেগমের সঙ্গে আসামি রাকিব হোসেনের সম্পর্ক দেবর-ভাবির। গত ২০ জুন সকাল ৯টার দিকে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার নালী ইউনিয়নের রামদিয়া নালী (ভাঙ্গা) গ্রামে বসতবাড়ির পাশে রাস্তার ওপর কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
ঝগড়ার একপর্যায়ে রাকিব একটি মরিচা পড়া কোরবানির ছুরি দিয়ে শোভা বেগমকে গলা, পিঠ ও কাঁধে এলোপাথারি কোপ দেন। শোভা বেগমের ছোট ছেলে সাকিব (১১) ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তার চিৎকারে বড় ছেলে শামীম (১৬) ছুটে এসে মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়।
ঘিওর থানায় হত্যা মামলা রুজু হয় ওইদিনই (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে। এরপর পিবিআই মানিকগঞ্জ জেলা তাৎক্ষণিক তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি এবং ছদ্মবেশী অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুদনগর উত্তরপাড়া এলাকা থেকে আসামি রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মানিকগঞ্জে গৃহবধূ হত্যা, পিবিআইয়ের অভিযানে ৬ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার

আপডেট সময় ০৫:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫