ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে কাচ্ছি ডাইনিং সহ দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় শহরের জোড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক শহরের জোড় পুকুরপাড় এলাকায় মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং এ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত পাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৮ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর আনসার ভিডিপি সদস্যদের সার্বিক নিরাপত্তায় ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদেরকেও সতর্ক করে দেওয়া হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। জানা যায়, গত ৩০ জুন ৩০% ছাড় দিয়ে ব্যাপক পরিসরে চাঁদপুরে “কাচ্চি ডাইনিং” এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের নয় দিনের মাথায় এ জরিমানা গুণতে হলো উক্ত প্রতিষ্ঠানটিকে। এছাড়াও শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় শামীমা রাইচমিলকে ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে কাচ্ছি ডাইনিং সহ দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৪৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫