ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর বীরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অতিরিক্ত ফি আদায় এবং নিয়ম বহির্ভূত চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই ২০২৫) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক না থাকা, অতিরিক্ত ফি আদায় ও চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়ম থাকার অভিযোগ পাওয়া যায়। এসব কারণেই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিলয় দাস, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম, এসআইটি মো. হারুন-অর-রশিদ এবং বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন,“জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে। অনিয়ম করে কেউ পার পাবেন না।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর বীরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫