ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর চিরিরবন্দরে অভিযান চালিয়ে ২৫ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি

পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের বিরুদ্ধে চিরিরবন্দরে চালানো হয়েছে প্রশাসনিক অভিযান। এতে ছয়টি নার্সারিতে উৎপাদিত ২৫ হাজারের বেশি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংস করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর, ইসফপুর ও আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। অভিযানে অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিনেশ চন্দ্র এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চারা উৎপাদন ও বিক্রি করায় তামান্না নার্সারি, এম আর ভিলেজ নার্সারি, মৌসুমী নার্সারি, জাহাঙ্গীর নার্সারি, মিম নার্সারি ও ভাই ভাই নার্সারিতে অভিযান চালিয়ে পরিবেশবিরোধী গাছের চারা ধ্বংস করা হয়।

নার্সারি মালিকরা জানান, এই চারাগুলো তৈরি করতে তাদের অনেক অর্থ ব্যয় হয়েছে, এখন তারা ক্ষতিপূরণ নিয়ে চিন্তিত।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, “ইউক্যালিপটাস গাছ অতিরিক্ত পানি শোষণ করে মাটির উর্বরতা ধ্বংস করে। এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে।”

তিনি আরও জানান, “যেসব নার্সারিতে চারা ধ্বংস করা হয়েছে, সেসব মালিককে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।”ইউএনও ফাতেহা তুজ জোহরা জানান, “পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সচেতন করতে প্রশাসন ধারাবাহিক পদক্ষেপ নেবে।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর চিরিরবন্দরে অভিযান চালিয়ে ২৫ হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস

আপডেট সময় ১২:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫