ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দুর্গাপুরে শিখা প্রকল্পের জেন্ডার ভিত্তিক উপজেলা পর্যায় জিবিভি প্রিভেনশন কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মোঃতানজিলুল ইসলাম লাইক

রাজশাহীর দুর্গাপুরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিবিভি) উপজেলা পর্যায়ের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০ টায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতায় দুর্গাপুর উপজেলা বিআরডিবি হলরুমে এ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম। ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা: আফরোজা খাতুনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ‘শিখা’ প্রকল্পের জেলা টেকনিক্যাল ম্যানেজার মিতা সরকার।

সভায় অতিথিরা বলেন, ‘ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের প্রধান কাজ হল স্কুল, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা এবং অনলাইন প্ল্যাটফর্মে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধ করা। এই প্রকল্পটি নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা করার জন্য কাজ করে, সেইসাথে ব্যক্তিগত এবং জনপরিসরে তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করে।
তারা আরো বলেন, নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বুলিং এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবিষয়ে বড় ভুমিকা পালক করবে শিখা প্রকল্প। তাই আমরা তাদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করবো।

এ প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা ও অনলাইন প্ল্যাটফর্মে নারীদের প্রতি যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা। এ উপলক্ষে দুর্গাপুর উপজেলায় ৯ স্কুলসহ রাজশাহীতে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা এবং সহায়তা কর্মসূচি চালানো হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, কাঠালবাড়িয়া আবুল কাশেম স্কুল এ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাসুদ কবির, আমগাছি সাহাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম, পানানগর দ্বীমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কুমার তেবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব, হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আহসান হাবিব,পানানগর দ্বীমুখি দাখিল মাদ্রসার সুপার আব্দুল্লাহ হেল কাফী, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিভি দুর্গাপুর উপজেলার রেশমা খাতুন, সিভি বাগমারা উপজেলার, মনিরুল ইসলাম, মোহনপুর উপজেলার সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিখা প্রকল্পের নির্ধারিত সকল শিক্ষক শিক্ষিকা ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।

‘শিখা’ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদী একটি উদ্যোগ, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হবে। রাজশাহীসহ দেশের ছয়টি জেলা ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশালে এই প্রকল্পের কার্যক্রম চলমান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দুর্গাপুরে শিখা প্রকল্পের জেন্ডার ভিত্তিক উপজেলা পর্যায় জিবিভি প্রিভেনশন কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫