ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহী জেলা পুলিশের মানবিক উদ্যোগ: ফোন ও বিকাশের টাকা ফেরত

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

রাজশাহী জেলা পুলিশের মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন এবং বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৫ হাজার ৫০০ টাকা আজ প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব মালামাল হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী জেলার ৮টি থানায় মোবাইল ফোন হারিয়ে সাধারণ ডায়েরি করেছিলেন ৫১ জন ভুক্তভোগী। এসব ডায়েরির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের অধীন সাইবার ক্রাইম সেল প্রযুক্তির সহায়তায় ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে:
স্যামসাং ১১টি, শাওমি ৯টি, ভিভো ৭টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৪টি, ওপ্পো ৬টি, হুয়াই ৩টি, মোটোরোলা ২টি, টেকনো ১টি এবং সেম্পনি ১টি।এছাড়া বিকাশে প্রতারণার মাধ্যমে নেওয়া ১৫,৫০০ টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “মানুষের হারানো জিনিস ফিরিয়ে দিতে পারা আমাদের কাছে শুধু দায়িত্ব নয়, বরং এটি এক ধরনের আনন্দ। জেলা পুলিশের সাইবার টিম নিয়মিত এ ধরনের কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা আরও জোরালোভাবে চলবে।”

ফোন ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করতে পারিনি যে হারানো মোবাইল বা টাকা ফেরত পাব। রাজশাহী জেলা পুলিশ আমাদের আশার চেয়ে অনেক বেশি দিয়েছে।”

জেলা পুলিশের এ ধরনের মানবিক ও সচেতনমূলক উদ্যোগ জনসাধারণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহী জেলা পুলিশের মানবিক উদ্যোগ: ফোন ও বিকাশের টাকা ফেরত

আপডেট সময় ০৫:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫