
স্টাফ রিপোর্টার
স্কিল ট্রেনিং প্রভাইডার (STP) প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাদের সমন্বয়ে একটি জাতীয় সংগঠন গঠনের লক্ষ্যে আজ রাজধানীর মিরপুরে অবস্থিত দোয়েল টাওয়ারস্থ ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল (ISISC)-এর কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।
সারাদেশের বিভিন্ন বিভাগের শতাধিক STP উদ্যোক্তা প্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সর্বসম্মতভাবে “বাংলাদেশ STP ওনার্স অ্যাসোসিয়েশন” (Bangladesh STP Owner’s Association) নামক একটি জাতীয় সংগঠন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার মাধ্যমে উদ্যোক্তারা ঐক্যবদ্ধভাবে তাদের স্বার্থ রক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।
আংশিক আহ্বায়ক কমিটি গঠন:
আহ্বায়ক: মো. সালাউদ্দিন, চেয়ারম্যান- হোয়াইট পার্ল প্রফেশনাল ট্রেনিং সেন্টার, মৌলভীবাজার
সদস্য সচিব: মো. মুরাদ হোসেন, চেয়ারম্যান, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নওগাঁ
সহ-সদস্য সচিব: রবিউল হাসান মুন্না, ব্যবস্থাপনা পরিচালক – দেশ পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা
যুগ্ম আহ্বায়কবৃন্দ (বিভাগভিত্তিক):
1. মো. রিয়াজুল ইসলাম খান (রইস), চেয়ারম্যান, Dhaka CentreNIC IT Ltd – (ঢাকা মেট্রো)
2. মাহবুবা রহমান ইভা –, চেয়ারম্যান, কম্প্যাক্ট পলিটেকনিক ইনস্টিটিউট নরসিংদী ” ( ঢাকা বিভাগ)
3. আবুল কালাম আজাদ – চেয়ারম্যান, বন্ধু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রাজশাহী, (রাজশাহী বিভাগ)
4. জহিরুল ইসলাম – ডিডাব্লিউএফ ন্যাশনাল স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউট, ( বরিশাল বিভাগ)
5. মো. সাজেদুর রহমান সাজু চেয়ারম্যান, মিনাল একাডেমি দিনাজপুর (রংপুর বিভাগ)
6. হাফিজা আক্তার রাণী – চেয়ারম্যান, আমরাই পারি ময়মনসিংহ, ( ময়মনসিংহ বিভাগ)
7. মারুফ বিল্লাহ জাবেদ – চেয়ারম্যান, স্কাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট চট্রগ্রাম, (চট্টগ্রাম বিভাগ)
8. কামরুজ্জামান কাঞ্চন – চেয়ারম্যান, কম্প্যাক্ট ট্রেনিং ইনস্টিটিউট চুয়াডাঙ্গা, খুলনা বিভাগ
9. মো. মাহফুজুল হক চৌধুরী, স্বদেশ বাংলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, সিলেট (সিলেট বিভাগ)
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে , আগামী সাত কর্মদিবসের মধ্যে আরও ৮ জন নির্বাহী সদস্য মনোনয়ন দিয়ে একটি পূর্ণাঙ্গ ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
সভার মূল লক্ষ্য ও প্রত্যয়:
* উদ্যোক্তাদের সম্মিলিত স্বার্থ রক্ষা
* প্রশিক্ষণ খাতের মানোন্নয়ন ও সুশাসনে অংশগ্রহণ
* NSDA ও ISC-এর সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন
* STP খাতের প্রতিনিধিত্ব ও ক্ষমতায়ন নিশ্চিতকরণ
সভা শেষে উপস্থিত সকল উদ্যোক্তা “বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রভাইডার ওনার্স অ্যাসোসিয়েশন” ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রমকে সফল করার প্রত্যয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Reporter Name 
















