
মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দারাশাহী তুলপাই বাজারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে কচুয়ার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের নির্দেশনায় লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের সম্মিলিতভাবে আমরা প্রতিহত করবো।তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আ ন ম এহসানুল হক মিলনের নির্দে শে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক লায়ন মো. লোকমান হোসন,যুগ্ম সাধারন সম্পাদক হান্নান প্রধান,উপজেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইঞ্জি. সোহেল পাটওয়ারী সহ অনেকে।
লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল,যুবদল স্বেচ্ছাসবকদল ও মূলদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Reporter Name 
















