ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুরে জুলাই ঘোষণাপত্রে সার্বজনীন মত উপেক্ষায় গণঅধিকার পরিষদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

দিনাজপুর সদর প্রতিনিধিঃ

জুলাই ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের সার্বজনীন মতামত উপেক্ষিত হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা। এ প্রতিবাদে তারা সোমবার (০৪ জুলাই ২০২৫) রাত ৮টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুন-উর রশিদ হিমেল। এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম, কেন্দ্রীয় মানবসম্পদ ও কর্মসংস্থান সম্পাদক মোসাদ্দেক হোসেন, বিরল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান হিপ্পু, ক্রীড়া সম্পাদক মোসাদ্দেক হোসেন, রেজাউল ইসলাম ও জাবেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৮ জুলাই ২০২৫ তারিখে সরকারের পক্ষ থেকে প্রকাশিত জুলাই সনদের খসড়ায় ঐতিহাসিক আন্দোলনগুলোর যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদের আত্মত্যাগ, নিরাপদ সড়ক আন্দোলন, হেফাজতে ইসলামের ৫ মে’র হত্যাকাণ্ড, ডাকসু নির্বাচন, মোদীবিরোধী আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার লড়াইগুলোর কথা খসড়ায় উপেক্ষিত রয়েছে।

নেতারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের প্রকৃত অংশীদার সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে একটি বিশেষ দলকে অগ্রাধিকার দিয়ে খসড়া প্রকাশ করা হয়েছে। এতে করে আন্দোলনের সার্বিক ইতিহাস বিকৃত হয়েছে বলে দাবি করেন তাঁরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্রে যেন ২০১৮-এর কোটা সংস্কার আন্দোলনসহ ছাত্র-জনতার পূর্ববর্তী সকল আন্দোলন সংগ্রামের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবি জানানো হচ্ছে।

তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান কোনো একক দলের অর্জন নয়, বরং এটি দেশের সাধারণ জনগণ ও সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের ফল।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুরে জুলাই ঘোষণাপত্রে সার্বজনীন মত উপেক্ষায় গণঅধিকার পরিষদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫