
আদমদিঘী বগুড়া প্রতিনিধি-
বগুড়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন আদমদীঘি থানার স্বপন কুমার সেন। ২০২৫ সালের জুলাই মাসে, সাজা ওয়ারেন্ট তামিলকারীতে তিনি শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। বুধবার ৬আগস্ট বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোঃজেদান আল মুসা,পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পুলিশ সুপার মোঃজেদান আল মুসা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) , অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ অন্যান্য সার্কেলবৃন্দ, সহকারী পুলিশ সুপারগণ সহ অত্র জেলার সকল অফিসার ইনচার্জগণ এবং সকল অফিসার ও ফোর্সবৃন্দ ।

প্রসঙ্গত, তিনি আদমদিঘী থানায় যোগদানের পর থেকেই চোরাই মালামাল চোরসহ, জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় পলাতক আসামি শাহাদাত হোসেন কলমসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে জোরালো ভূমিকা রাখেন এবং ৩১ কেজি গাজা উদ্ধারে পুরো ভূমিকা ছিল তার। এ ছাড়াও ইতোপূর্বে তিনি ডিএমপিতে ব্যাপক সুনাম অর্জন করেছেন বলেও জানা যায়। তিনি বিভিন্ন প্রশিক্ষণ বা ট্রেনিংয়ে একাধিকবার শ্রেষ্ঠ অর্জনকারী হিসেবে ব্যাচ পান। সম্প্রতি কনস্টেবল হতে এএসআই গণের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা কোর্সে প্রথম স্থান অধিকার করেন এবং মাননীয় কমান্ড্যান(পুলিশ সুপার) ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার বগুড়ার নিকট হতে পুরস্কার গ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল আল মুসা,পিপিএম মহোদয় সহ অন্যান্য অফিসার বৃন্দ। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমার অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ দিকনির্দেশনা দিয়ে থাকি এবং কাজের ক্ষেত্রে আমার সর্বোচ্চ দিয়ে তাদেরকে সহযোগিতা করি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমি আসা করছি আদমদিঘী থানা মাদক মুক্ত থানা হবে মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের আতঙ্কের নাম হবে আদমদিঘী থানা পুলিশ।

Reporter Name 
















