ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সুবর্ণচরে কৃষক সমাবেশে মোহাম্মদ শাহজাহান

  • আবদুল্যাহ
  • আপডেট সময় ০৫:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।

মোহাম্মদ শাহজাহান বলেন, সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সাথে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানব সবার মাধ্যমে সবাইকে জীবনযাপন করতে হবে। তাহলে সম্মান আল্লাহ দিবে।

শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেনো বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। আর আমাদের এই ঐক্যতার মাধ্যমে ফ্যাসিবাদকে চিরস্থায়ীভাবে তাড়াতে হবে। এমপি মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগন। যারা সত্যিকারের মানুষ তারা নিজের স্বার্থ নয় দেশকে ভালোবাসে। আমি দলের দুরদিনে ছিলাম, এখনও আছি।

সবাইকে খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন, যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দিয়ে যারা তাদের অধিকার হারিয়েছেন তাদের অধিকার ফিরে পাবেন।

সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এ্যাড আবদুর রহমান, সলিমুল্ল্যাহ বাহার হিরন, আবু নাসের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা সেচ্চাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জিএস হারুন, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখু’সহ জেলা ও উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপি অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

#বিএনপি #ষড়যন্ত্র #নোয়াখালী

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সুবর্ণচরে কৃষক সমাবেশে মোহাম্মদ শাহজাহান

আপডেট সময় ০৫:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫