ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চিকিৎসা সেবায় মানবিকতার অঙ্গীকার, মাত্র ১০০ টাকায় রোগী দেখছেন ড. আকাশ মীর

[নিজস্ব প্রতিবেদক]

[মির্জা ফয়সাল মাহীর]

জাতীয় সাপ্তাহিক আইন সমাজ পত্রিকার সৌজন্যে সাক্ষাৎকারে চিকিৎসক ডাঃ আকাশ মীর বলেন, “চিকিৎসা আমার কাছে শুধুই একটি পেশা নয়; এটি মানুষের জীবন বাঁচানোর এক মহান দায়িত্ব। একজন রোগীর চোখের আলো ফিরে পাওয়া বা সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যাওয়া—এর চেয়ে বড় সাফল্য আর কিছু নেই।”

ছবিঃ আইন সমাজ ডেস্ক।

তিনি আরও জানান, বর্তমানে তিনি নিয়মিত বসছেন সূর্যপাড়া ব্র্যাক মোড়, ভবানীগঞ্জ, রাজশাহী-তে নতুন চেম্বারে। এখানে তিনি রোগী দেখছেন মাত্র ১০০ টাকা ভিজিট ফিতে, যা স্থানীয় মানুষের জন্য স্বস্তিদায়ক ও মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে।

নিজের চিকিৎসক হয়ে ওঠার অনুপ্রেরণা সম্পর্কে তিনি বলেন, ছোটবেলা থেকেই মানুষের সেবা করার তীব্র আকাঙ্ক্ষা ছিল। চিকিৎসা ক্ষেত্রে আসার মূল কারণ ছিল সমাজে অবদান রাখা। তিনি বলেন, “চিকিৎসক হওয়া মানে শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং রোগীর সঙ্গে মানবিক আচরণ করা, তাদের আশা জাগানো।”

বাংলাদেশের স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ প্রসঙ্গে ডাঃ আকাশ মীর বলেন, “আমাদের দেশে চিকিৎসার মান অনেক ভালো হলেও এখনো সহজলভ্যতার ক্ষেত্রে সমস্যা রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত। এজন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার হওয়া প্রয়োজন।”

তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে তিনি বলেন, “যারা চিকিৎসা পেশায় আসতে চায়, তাদের অবশ্যই মানবসেবার মানসিকতা থাকতে হবে। টাকা বা খ্যাতির জন্য নয়, মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার উদ্দেশ্য নিয়ে এগোতে হবে।”

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে ডাঃ আকাশ মীর জানান, ব্যস্ত সময়ের মাঝেও তিনি বই পড়া ও পরিবারকে সময় দেওয়াকে গুরুত্ব দেন। প্রিয় উক্তির প্রসঙ্গে বলেন, “মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই জীবনের শ্রেষ্ঠ অর্জন।”

শেষে তিনি জাতীয় সাপ্তাহিক আইন সমাজের পাঠকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হোন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং অযথা ভয় বা গুজবে কান দেবেন না। মনে রাখবেন, সুস্থ জাতিই উন্নত জাতি।”

#চিকিৎসা #সাস্থ্যসেবা #ভবানীগজ্ঞ #ডাক্তার #রাজশাহী

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চিকিৎসা সেবায় মানবিকতার অঙ্গীকার, মাত্র ১০০ টাকায় রোগী দেখছেন ড. আকাশ মীর

আপডেট সময় ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫