ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

উলিপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

মো.রোকন মিয়া (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, চিলমারী সেনা ক্যাম্পের কমান্ডার আলভী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সর্বজনীন উৎসব। তাই শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের মোতায়েন করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ, সাউন্ড সিস্টেম, যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, এ বছর উলিপুর উপজেলায় মোট ১১২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও নয়ন কুমার সাহা বলেন,শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

উলিপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫