ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ঠাকুরগাঁওয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ হাবিব,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- 

৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে,বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঠাকুরগাঁও জেলা শাখা, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএনএম) শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, “নার্সিং ও মিডওয়াইফারি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল চালিকা শক্তি। দীর্ঘদিনের অর্জিত স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করার প্রস্তাব নার্স ও মিডওয়াইফদের পেশাগত মর্যাদা, আত্মসম্মান ও মনোবলকে ক্ষতিগ্রস্ত করবে।”

তারা আরও বলেন, “নার্সিং ও মিডওয়াইফারি সেবার মানোন্নয়ন এবং পেশাগত উন্নয়নের স্বার্থে পৃথক অধিদপ্তর বজায় রাখা অত্যন্ত জরুরি। স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অটুট রাখতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক, নার্সিং সুপারভাইজার, ইন্সট্রাক্টর ইনচার্জ, নার্সিং কর্মকর্তা, নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং স্টুডেন্ট এবং মিডওয়াইফারি স্টুডেন্টরা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে মানববন্ধনটি সফলভাবে সম্পন্ন হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

ঠাকুরগাঁওয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১২:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫