
মো: শাহীন আলম, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
রোববার ( ২৬ জানুয়ারি ) স্থানীয় এম.এন কনভেনশন হলে এ দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম। সম্মেলনে শ্লোগান ছিল- টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার।
সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – আই বি ডব্লিউ এফের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার চেয়ারম্যান এ কে এম রফিকুন্নবী, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, আই বিডব্লিউ এফ রংপুর ও দিনাজপুর অঞ্চলের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ হক্কানী, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি মো: আমজাদ হোসেন,
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাইবান্ধা শাখার এসএভিপি শাখা প্রধান মো: রাশেদুল করিম, আইবিডব্লিউএফ রংপুর জোনের সেক্রেটারী মো: জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন অফিস সম্পাদক মো: আবুল বাছেদ মন্ডল।শেষে মো: ইসমাইল হোসেনকে সভাপতি ও মির্জা শহিদুল ইসলাম বেগ মুরাদকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত সম্মেলনে গাইবান্ধা জেলার ৭ উপজেলার ৫ শতাধিক ব্যবসায়ী ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

Reporter Name 















