ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২৯ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ৫২৯ বার পড়া হয়েছে

মো: শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলো- সাপমারা ইউনিয়নের চকরহিমাপুরের বাবু মিয়ার ছেলে মিঠু মিয়া (৩৫), মোস্তফার ছেলে তাহের হোসেন (২৪) ও আইয়ুব আলী (২২), নাইস হুজুর (৪৫), জামাল মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪০), দুলা মিয়ার ছেলে লিটন (৩৫) ও শিপন মিয়া (৩০), সাদেক মিয়ার ছেলে খোকন বাবু (৩৬), বজলুর ছেলে মহিদুল (৩০) ও শহিদুল (৩৫), তাজেলের ছেলে শামীম (৩৩), শফি (৩০) ও রঞ্জু (৩২), আবুল হোসেনের ছেলে সোহেল (৩৩), আয়তাল (৩৮), আবদুলের ছেলে মোস্তফা (৪৪), দুদু মিয়া (৩৬), সামাদ আলীর ছেলে সাদ্দাম (২৫), বিপুল (২৭), সুমন (২৫), আলম (২৪), এনামুল (৩০); নরেঙ্গাবাদের আছমান আলী সরদার, মতলেব সরদার (৪০), শাহ আলম সরদার (৩৭), বদির ছেলে আমিরুল ইসলাম (৩৫), মৃত ইছো শেখের ছেলে সামাদ শেখ (৪৫), দুদু মিয়ার ছেলে রেজাউল (৪৫), গোলাম মোস্তফার ছেলে নূরুল আমিন (৪৫) ও গোসাইপুরের মৃত আব্দুল করিমের ছেলে সেলিম মিয়া (২৫)।

মামলার বাদী আবুল হোসেন জানান- আসামিরা দীর্ঘ দিন ধরে দেশের প্রচলিত ভূমি আইন লঙ্ঘন করে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এদের কারো কারো নামে গোাবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী পারের ফসলি জমি ঘর, সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। আরও নতুন নতুন স্থাপনা গ্রাস করতে এগিয়ে আসছে এমন অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জমান চকরহিমাপুর ও নরেঙ্গাবাদের মেরী এলাকা সরেজমিনে দেখতে গিয়ে এর সত্যতা পান। এর প্রেক্ষিতে সহকারি কমিশনার মোবাইল কোর্ট পরিচালনার চেষ্টাকালে বালুু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান- আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এ ছাড়াও উপজেলার কাটাখালী ও করতোয়া নদীর ভূ-গর্ভ থেকে কমপক্ষে আরও ২০টি পয়েন্টে ও কাটাবাড়ী ইউনিয়নে প্রতিনিয়তই রাতভর ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪