ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

কবিতা শক্তি ও প্রেরণার উৎস …… লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৫২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার 

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে কবিসংসদ বাংলাদেশের উদ্যোগে ‘বিজয়ের কবিতা উৎসব ২০২৪’ ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে ঢাকার ঠাটারী বাজারস্থ জাগ্রত মহানায়ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও নির্বাহী কমিটির সাবেক সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, যা বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। এই অর্জনে দেশের কবি-সাহিত্যিকদের রয়েছে অসামান্য অবদান। কবিরা সব সময় নির্যাতিত, নিষ্পেষিত মুক্তিকামী মানুষের মুক্তির লক্ষ্যে ও মানবাধিকার সুনিশ্চিত করার জন্যে কাজ করেন। কবি ও কবিতা মানুষের শক্তি ও প্রেরণার উৎস।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. গাজী রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের উপদেষ্টা কবি আসাদ কাজল, জাগ্রতমহানায়ক শিহাব রিফাত আলম, লায়ন খান আখতারুজ্জামান ও সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

কবিসংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেন। কবিসংসদ বাংলাদেশের সহ-সভাপতি কবি হালিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ফারুক প্রধান, কবি সুবর্ণা দাস, কবি রলি আক্তার, কবি শারমিন বিথী। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় কবি- সাহিত্যিক ছাড়াও দেশের বরেণ্য কবি- সাহিত্যিক ও লেখকগণ অনুুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

কবিতা শক্তি ও প্রেরণার উৎস …… লায়ন মোঃ গনি মিয়া বাবুল

আপডেট সময় ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪