ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাঁদপুরে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫” ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ছয় জেলার সাঁতারুদের নিয়ে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫”প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়েছে ৪০জন সাঁতারু।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সড়কে “অঙ্গীকার” সংলগ্ন লেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় ৬ জেলার ১৭০জন প্রতিযোগি। বেলা ২টায় প্রতিযোগিতা সম্পন্ন হয়।ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, চাঁদপুরের চারদিকেই নদী। এই জেলা থেকেই সেরা সাঁতারু বের হয়ে আসার কথা। এখানে প্রতিটি গ্রামেই এমন তরুণ-তরুণি রয়েছে, যারা ছোটবেলা থেকেই পানির সঙ্গে বেড়ে ওঠেছে। তারা প্রাকৃতিকভাবে সাঁতারে দক্ষ। আমরা চাই প্রাকৃতিক প্রতিভাগুলোকে সঠিকভাবে প্রশিক্ষণের সুযোগ দিয়ে দেশসেরা সাঁতারু হিসেবে গড়ে তোলা হোক। এছাড়াও তিনি বলেন, এই প্রতিযোগিতা শুধুই একটি আয়োজন নয়, বরং একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করা। এখান থেকেই তারা একদিন জাতীয় পর্যায়ে চাঁদপুরের নাম উজ্জ্বল করবে।

প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভা ভাবনরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারে সেই প্রত্যাশা করছি।সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবনের জন্যও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষ করে আমাদের নদী উপকূলীয় এলাকার মানুষদের জন্য সাঁতার জানা অত্যন্ত জরুরি। তাই এই প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে জনসচেতনতার অংশ হিসেবেও বিবেচনা করা উচিত।
বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (বিপিএম), নৌবাহীনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ।

সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ থেকে যেন সেরা সাঁতারু সৃষ্টি হয় এটিই আমাদের মূল লক্ষ্য।প্রতিযোগিতায় চাঁদপুরের প্রবীণ ও নবীন সাঁতারসহ স্থানীয় দর্শকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫” এ ৯ থেকে ১১ বছর বালক ৩০ জন, ৯ থেকে ১১ বছর বালিকা-৬ জন, ১২ থেকে ১৫ বছর বালক ১০৯ জন ও ১২ থেকে ৫ বছর বালিকা ২৩ জন।

‘ইয়েস কার্ড’ প্রাপ্ত সাঁতারুদের পরিসংখ্যানে প্রাপ্ত ৯ থেকে ১১ বছর বালক ৪ জন, ৯ থেকে ১১ বছর বালিকা ৩ জন, ১২ থেকে ১৫ বছর বালক ২০ জন ও ১২ থেকে ১৫ বছর বালিকা ১৩ জন। এতে বালক ২৪ জন ও বালিকা ১৬ জন রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চাঁদপুরে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫” ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু

আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫