ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাঁদপুরে জুয়েল হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

মো. নাছির উদ্দিন,চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফরহাদ জুয়েল (২৭) নামে এক যুবকের হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। রবিবার (৬ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার ছেংগারচর বাজারে থানার সামনে ঘন্টাব্যাপী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেঁটে পড়েন এবং খুনিদের গ্রেপ্তার করাসহ ফরহাদের হত্যার বিচারের জন্য নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে সহকারী পুলিশ সুপার খাইরুল কবির ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক এসে তদন্ত পূর্বক বিচারের আশ্বাস দেন পরিবার ও এলাকাবাসীকে।

ফরহাদ জুয়েল কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের আবুল হাশেমের ছেলে। তার স্ত্রী এবং চার বছরের একটি ছেলে রয়েছে।

জানা যায়, গত ৪ জুলাই সকালে ফরহাদ জুয়েল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ হয় জুয়েল। নিখোঁজের একদিন পর হাইমচর উপজেলার নীলকমল এলাকার মেঘনা নদীতে ফরহাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ। তার শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানববন্ধনে নিহত ফরহাদ জুয়েলের বাবা মো. আবুল হাশেম বলেন আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি, এখন চাই বিচার হোক। দোষীরা যেন কোনোভাবেই রেহাই না পায়।

নিহতের স্ত্রী সূরবী আক্তার বলেন, আমার ছোট একটা বাচ্চা আছে, সে এখন পিতাহারা। আমি শুধু বিচার চাই, আর কারো পরিবার যেন এভাবে ভেঙ্গে না যায়।

নিহতের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা বিচার চাই, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।

সহকারী পুলিশ সুপার খাইরুল কবির জানান, হত্যাকান্ডের ঘটনায় সম্পৃক্ত সন্দেহে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। গুরুত্ব সহকারে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাজ চলছে। দুপুরে জুয়েলের বাবা আবুল হাশেম ১৫ জনকে আসামি এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চাঁদপুরে জুয়েল হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৪:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫