ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর থেকে উদ্ধার হলেন কলেজছাত্র আমির, অপহরণকারী দুজন আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন সিঙ্গিয়া (হাজিপাড়া) এলাকার আজাদ হোসেনের ছেলে এবং বোদা পাথরাজ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র আমির হোসেন (২৪)-কে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ।
অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে ভয় দেখালেও শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় অপহৃত ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গতকাল শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার আবাসিক হোটেল ‘জাবেদ ইন্টারন্যাশনাল’ এর ৩য় তলার ৩১৪ নম্বর রুম থেকে ভিকটিম আমির হোসেনকে উদ্ধার ও অপহরণকারী দু’জনকে আটক করে পুলিশ।আটককৃত অপহরণকারীরা হলেন বিরলের সাপাহারের জাবেদ আলীর ছেলে হানিফুজ্জামান মুন, বিরল দোগাছির মাজেদুরের ছেলে রেহান ইসলাম (২০)।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান,গত ৩ জুলাই আমির হোসেন ঠাকুরগাঁও শহরে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেদিনই ভূল্লী থানার খলিশাকুড়ি আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনের পাশে সোহেল রানার মিষ্টি কুমড়ার গোডাউনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরদিন (৪ জুলাই) সকাল সারে নয় টায় ভিকটিমের মোবাইল থেকে তার মায়ের নম্বরে ফোন দিয়ে অপহরণকারীরা জানায়, “আপনার ছেলে আমাদের হেফাজতে আছে। ৫০ হাজার টাকা পাঠান, না হলে তার লাশ পাবেন।”

ঘটনা জানার পরপরই আমিরের পরিবার ভূল্লী থানা পুলিশকে অবহিত করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অনুসন্ধান চালায় এবং দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় বাহাদুর বাজারের উক্ত হোটেল থেকে অপারেশন চালিয়ে অপহরণকারীদের আটক করে।ওসি সাইফুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর থেকে উদ্ধার হলেন কলেজছাত্র আমির, অপহরণকারী দুজন আটক

আপডেট সময় ০৬:৩০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫