ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জুলুর ঘনিষ্ঠ সহযোগী ও অস্ত্র বাহক পুট্ট বাবুকে সোমবার (৭ জুলাই) বেলা ১টার দিকে রাজশাহী প্রেসক্লাব থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।

আটক পুট্ট বাবু রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার বাসিন্দা এবং নবাবজানের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, জুলু যখন অবৈধভাবে রাজশাহী প্রেসক্লাব দখলে রেখেছিলেন, তখন ওই ক্লাবেই দেশীয় অস্ত্র চালনা ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ চলতো। পুট্ট বাবু ছিল সেই প্রশিক্ষণের অন্যতম সক্রিয় সহযোগী ও অস্ত্র বহনকারী।

আটকের সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, সদস্য রাজিব আলী রাতুল, শামসুল ইসলাম, হুমায়ুন কবীর, সান্ত, হিরোসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে কেউ যেন এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রেসক্লাবের নাম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক

আপডেট সময় ১০:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫