ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

‘আওয়ামী পুনর্বাসনের চেষ্টা বন্ধ ও পুরাতন কমিটি পুনর্বহালের দাবিতে সিবিএ’র সংবাদ সম্মেলন’

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের শ্রমিক দল-সমর্থিত ব্যাংক পেশাজীবী সংগঠন সিবিএ (বি-৬৬৪) সদ্য বিলুপ্ত কমিটি এক সংবাদ সম্মেলনে তাদের পুরাতন কমিটি পুনর্বহালের দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছে, নতুন কমিটিতে আওয়ামীপন্থীদের পুনর্বাসনের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগরীর লক্ষীপুর মোড়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সভাপতি আহসান হাবিব।

তিনি অভিযোগ করে বলেন, “কোন কারণ ছাড়াই মাত্র সাত মাসের ব্যবধানে আমাদের বৈধ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সিবিএ’র কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন। এতে আমরা চরম হতাশ ও ক্ষুব্ধ।”

আহসান হাবিব আরও বলেন, “নতুন কমিটিতে খন্ডকালীন কর্মচারীদের ভুয়া পরিচয়ে অন্তর্ভুক্ত করে ব্যাংক আইন লঙ্ঘন করা হয়েছে। এমনকি বর্তমান কমিটির সভাপতি আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক সুইপার নরেশ, দু’জনই অতীতে আওয়ামী সংশ্লিষ্ট নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এরা বিএনপির মূলধারার রাজনীতির পরিপন্থী।”

তিনি দাবি করেন, “আওয়ামী দোসরদের বিএনপিতে পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন প্রক্রিয়া দলের ভাবমূর্তির জন্য হুমকি এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করছে।”

সংবাদ সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী পল্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির কাছে আহ্বান জানান, যেন নতুন কমিটি বাতিল করে পূর্বের কমিটিকে পুনর্বহাল করা হয় এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

‘আওয়ামী পুনর্বাসনের চেষ্টা বন্ধ ও পুরাতন কমিটি পুনর্বহালের দাবিতে সিবিএ’র সংবাদ সম্মেলন’

আপডেট সময় ০৭:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫