ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বৃক্ষরোপণ কর্মসূচি: যুবদলের পক্ষ থেকে ৫০টি গাছ উপহার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মো : সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এই কর্মসূচির উদ্বোধন হয়।

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের পক্ষ থেকে চিড়িয়াখানাকে উপহার দেওয়া হয় ৫০টি ফলদ ও বনজ গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজশাহীর বিখ্যাত আম জাত ‘রূপালী’, ‘বারি-৪’, ‘হারিভাঙ্গা’, কাঠালসহ বিভিন্ন প্রজাতির আমগাছ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আতাউর রহমান বাঁধন, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল, ডা. ফরহাদ উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা, সৈয়দ মাহমুদুল ইসলাম, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা, আবদুল খালেক স্বপন ও মো. রেজাউল করীম, সুপারভাইজার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা।

আতাউর রহমান বাঁধন বলেন, “বিগত দিনে টেন্ডার প্রক্রিয়ার নামে রাতের আঁধারে গাছ কেটে নেওয়া হয়েছে। যার ফলে অনেক গুরুত্বপূর্ণ গাছ আজ চিড়িয়াখানা থেকে বিলুপ্ত। অথচ দেশের নানা জেলা থেকে আগত দর্শনার্থীদের জন্য ছায়া খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।”

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফরহাদ উদ্দিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। এই ধরণের সামাজিক উদ্যোগ চিড়িয়াখানার পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা রাজশাহী মহানগরীর অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিনই এখানে হাজারো দর্শনার্থী ভিড় করেন। এই গাছগুলো বড় হলে শুধু পরিবেশগত দিক থেকেই নয়, দর্শনার্থীদের জন্যও তা হবে আরামদায়ক ও সৌন্দর্যবর্ধক এক সংযোজন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বৃক্ষরোপণ কর্মসূচি: যুবদলের পক্ষ থেকে ৫০টি গাছ উপহার

আপডেট সময় ১২:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫