ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর বোর্ডে ফেল ৬০ হাজার, বেশিরভাগই গণিতে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

মোঃ আসতারুল আলম,দিনাজপুর সদর উপজেলা প্রতিনিধি

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গণিত ও ইংরেজিতে ব্যাপক হারে শিক্ষার্থীদের ফেল করার চিত্র উঠে এসেছে। চলতি বছর বোর্ডে মোট ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে এককভাবে গণিতে ফেল করেছে ৪৭ হাজার ৫৬৩ জন এবং ইংরেজিতে ফেল করেছে ১৮ হাজার ১৫৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “হতে পারে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিত কিছুটা কঠিন হয়েছে। কারণ এই বিভাগের পাসের হার তুলনামূলকভাবে কম। শুধুমাত্র গণিতে ফেল করার কারণেই এ বছর বোর্ডের সামগ্রিক পাসের হার কমে গেছে।”

দক্ষ শিক্ষকের অভাব রয়েছে কিনা, এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, “বর্তমানে অদক্ষতার সুযোগ নেই। সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে।”

তিনি আরও বলেন, “গণিত ও ইংরেজিতে এত সংখ্যক ফেল করার কারণ খতিয়ে দেখা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফল উন্নত হয়।”

এ বছর দিনাজপুর বোর্ডের আওতাধীন আটটি জেলার ২,৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১,৮২,২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১,২২,১৪৬ জন। পাসের হার ৬৭.৩ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ, মানবিক বিভাগে ৪৬.৫৬ শতাংশ এবং হিসাববিজ্ঞান বিভাগে ৬৮.৪০ শতাংশ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর বোর্ডে ফেল ৬০ হাজার, বেশিরভাগই গণিতে

আপডেট সময় ০৭:৪৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫