ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

“আগে সংস্কার পরে নির্বাচন—এই কথা আর শুনতে চাই না”: রাজশাহীতে ড. আব্দুল মঈন খান

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

“সংস্কার ও বিচার একটি চলমান প্রক্রিয়া। এগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন ও গণতন্ত্র বন্ধ থাকবে—এমন চিন্তা-ভাবনা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।” রাজশাহীর ভূবন মোহন পার্কে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে বিএনপির সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি বলেন, “আমরা জানি দেশে সংস্কার ও ন্যায়বিচারের প্রয়োজন আছে। কিন্তু সেটা একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। বিগত স্বৈরাচার সরকার যেমন বলেছিল—‘আগে উন্নয়ন পরে গণতন্ত্র’, আজকে যদি কেউ বলে—‘আগে সংস্কার পরে নির্বাচন’, সেটিও একই ধরনের মিথ্যা ও ভাঁওতাবাজি।”

ড. মঈন খান বলেন, “দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রেখেছে। এই আস্থার মর্যাদা দিতে হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। তরুণ সমাজ আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ২০০৮ সালের নির্বাচনও ছিল ষড়যন্ত্রমূলক। ১৬ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি—এই লজ্জা জাতির জন্য বহনযোগ্য নয়।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা শৃঙ্খলার মধ্যে থেকে পরিবর্তন চাই। আমরা নিয়মের বাইরে যাব না, আইন ভাঙব না। কারণ গণতন্ত্র মানে শক্তির ব্যবহার নয়, গণতন্ত্র মানে জনগণের ইচ্ছার প্রতিফলন। জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে স্বৈরতন্ত্র, আমরা তা করব না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত,যুগ্ম আহবায়ক নজরুল হুদা, ও সদস্য সচিব মামুন অর রশিদ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

“আগে সংস্কার পরে নির্বাচন—এই কথা আর শুনতে চাই না”: রাজশাহীতে ড. আব্দুল মঈন খান

আপডেট সময় ০২:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫