
মো রাকিব বিশ্বাস,পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীর শেরশাহ রোড কোবা মসজিদ এলাকায় একটি ভাড়াবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা কে হামলাকারী একজন দুর্ধর্ষ আসামী আত্মগোপন করে আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে,অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানা মহোদয়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস টিম গত কাল বৃহস্পতিবার এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিকাল ৪টার সময় একটি টিনশেড একতলা বিশিষ্ট ভাড়া বাড়ি হতে বাহির হতে তালা বদ্ধ অবস্থায় আত্মগোপনে থাকা বৈষম বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নাম্বার ১০(৮)২৪ এর এজাহার নামীয় ১৪ নং আসামি যুবলীগ সিফাত হাসান উচ্ছ্বাস (২৯) পিতা রফিকুল হাসান (তপন), মাতা মেহজাবিন শিরিন (পিয়া) সাং-মধ্য অরণখোলা পাবনা রোড গোডাউন সংলগ্ন, থানা ঈশ্বরদী, জেলা পাবনা কে গ্রেপ্তার করা হয়।
আসামী ঈশ্বরদী উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি তমাল শরীফের ভাগ্নে এবং প্রধান সহচর ও ক্যাডার। এছাড়াও গ্রেফতারকৃত আসামি সাবেক ভূমি মন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর কন্যা মেহজাবিন শিরিন পিয়ার ছেলে এবং ঈশ্বরদী আটঘরিয়ার সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের আপন ভাগ্নে। আসামি গত (৪আগস্ট ২৪) বৈষম্য বিরোধী ছাত্র জনতার এক দফা আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত মর্মে ভিডিও চিত্রে দেখা গেছে। গ্রেফতারকৃত আসামিকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Reporter Name 
















