ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজপথে বাঘা বিএনপি: কটুক্তি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরোঃমোঃলাইক

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ককটেল বিস্ফোরণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীর বাঘায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই বিক্ষোভ মিছিল ও শোডাউন শুরু হয়। এতে প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি বাঘা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ ও শোডাউনে নেতৃত্ব দেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল হোসেন, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মুখলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তৌফিকুল ইসলাম (তফি), সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রনজু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিএনপি নেতা সালেহ আহমেদ (সালাম), শফিকুল ইসলাম (শফি), যুবদল নেতা তানভির ফাইসাল তুর্যসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গই নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। বক্তারা জামায়াত-শিবিরকে এই ঘটনার জন্য দায়ী করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

তারা আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না—অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে।

বিক্ষোভ শোডাউন শেষে নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজপথে বাঘা বিএনপি: কটুক্তি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫