ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর জেলা কারাগারে একজন কয়েদীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি।

দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে শামছুল হক মন্ডল (৪৬) নামে এক কয়েদী মারা গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোর সোয়া ৫টায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসা দিয়ে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।নিহত শামছুল হক মন্ডল রংপুর জেলার পীরগঞ্জ থানার বদনা পূর্বপাড়ার মৃত মোজাম মন্ডলের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার ২০১২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত কয়েদী ছিলেন। পাশাপাশি তার নামে আরেকটি মামলা চলমান রয়েছে।

২০২৪ সালের ১৮ জুন থেকে তিনি এই কারাগারে কয়েদি হিসেবে রয়েছেন। দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পৌনে ৬টায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জেল সুপার জানান, শামছুল হক দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এরমধ্যে একটি মামলায় ৫ বছর ও আরেকটি মামলায় ২ বছর সাজা হয়। তার বিরুদ্ধে আরও মামলা চলমান রয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর জেলা কারাগারে একজন কয়েদীর মৃত্যু

আপডেট সময় ০৬:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫