ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুরে ২ লাখ টাকা চাঁদার দাবিতে পরিবার উচ্ছেদ, সংবাদ সম্মেলনে বিচার চাইলেন ভুক্তভোগীরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকায় ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি অসহায় পরিবারকে জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। রোববার ২০ জুলাই দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী সাথী বিশ্বাস।

সংবাদ সম্মেলনে সাথী বিশ্বাস জানান, তার স্বামী গণেশ বিশ্বাস ২০১৮ সালে গুঞ্জাবাড়ী এলাকার সিদ্দিক আলমের স্ত্রী ববির কাছ থেকে পৌনে ৩ শতক জমি ও বাড়ি ক্রয় করেন এবং নিয়ম অনুযায়ী দলিল সম্পন্ন করে বসবাস শুরু করেন। জমির হোল্ডিং নম্বর, বিদ্যুৎ সংযোগ ও পৌর কর প্রদানসহ সকল প্রক্রিয়া নিয়ম মেনে সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

তবে গত এক বছর ধরে এলাকার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি সিদ্দিক আলম ও দিলিপ চন্দ্র রায় তাদের বাড়ি নিজেদের দাবি করে পরিবারটিকে উচ্ছেদের পাঁয়তারা শুরু করেন। এ বিষয়ে গণেশ বিশ্বাস মামলা দায়ের করলে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারধর করে গুরুতর জখম করে। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা (নং-৩৬, তারিখ-১৬/০২/২০২৪) দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

সাথী বিশ্বাস অভিযোগ করে বলেন, মামলা চলাকালীন সময়ে প্রতিপক্ষরা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেওয়ায় গত ১১ জুলাই সিদ্দিক আলমের নেতৃত্বে কিছু ব্যক্তি গেট ও ঘরের তালা ভেঙে বসতবাড়িতে প্রবেশ করে টিভি, ফ্যান ও নগদ টাকা লুট করে এবং বাড়ি দখল করে নেয়। বর্তমানে পরিবারটি মাতাসাগর এলাকায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সাথী বিশ্বাস জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও বসতভিটায় ফেরার সুযোগ চেয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাধুরী তির্কি, রিনা সরকার, রিতা তির্কি, লিপি তির্কি, দুলালী চপ্প, রিনা তির্কি, আগেনেশ চপ্প, মোছা: সুফিয়া, মোছা: বেলী আক্তার, আফরোজা ও আকলিমা প্রমুখ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুরে ২ লাখ টাকা চাঁদার দাবিতে পরিবার উচ্ছেদ, সংবাদ সম্মেলনে বিচার চাইলেন ভুক্তভোগীরা

আপডেট সময় ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫