
মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি
বৃহত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার ২য় দিনে ২০ জুলাই-২০২৫ রবিবার বিকেল ৫টায় ইনস্টিটিউট চত্বরে চিত্রাংকন, শরীর গঠন ও ভারোত্তোলন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
অনুষ্ঠানের সভাপতি ও ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক সুনীল চক্রবতীর সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব আতিকুর রহমান নিউ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর সদস্য অধ্যাপক সাইফুর রহমান খান, সরদার শফিউল আলম বুলবুল ।
সন্ধ্যায় শরীর গঠন ও ভারোত্তোলন প্রতিযোগিতায় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বিশেষ অতিথি ছিলেন সহিদুর রহমান পাটোয়ারী মোহন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মহিউদ্দীন আলমগীর। উক্ত প্রতিযোগিতায় সকল বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতাটির আহবায়ক ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকের রানা ও তাঁর টিম।

Reporter Name 
















