ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চট্টগ্রামে ভবন থেকে পড়ে নিহত নোয়াখালীর ৩ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা নাছির

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:-

সংসারের হাল ধরতে নোয়াখালীর সুবর্ণচর থেকে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন তিন রাজমিস্ত্রী। নির্মাণাধীন ভবনের নবম তলায় থেকে ছিটকে পড়ে গত শুক্রবার নিমিষেই শেষ হয়ে যায় ওই তিনজনের তরতাজা প্রাণ।

পরিবারের উপাজর্নক্ষম ব্যক্তিদের মৃত্যুর পরে ওই তিন পরিবারে আয়ের পথও বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। দায়বদ্ধতার জায়গা থেকে তিনি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বলে জানান।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের বিপরীতে একটি ভবনে গত শুক্রবার দুপুরে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিনজন শ্রমিক।

নিহতরা হলেন—সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭) নিহত রাশেদের স্ত্রী মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নাছিরের পক্ষে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।

নাছির উদ্দিন নাছির শুধু সহানুভূতির হাত বাড়াননি, নবজাতকের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন।

নিহতদের পরিবার ও স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য নাছিরকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, সমাজের অন্যরাও এগিয়ে আসবেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চট্টগ্রামে ভবন থেকে পড়ে নিহত নোয়াখালীর ৩ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা নাছির

আপডেট সময় ০৫:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫