ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুরে শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বোর্ডে তালা ও মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ আসতারুল আলম,দিনাজপুর সদর উপজেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যথাসময়ে পরীক্ষা বন্ধ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন, ফলে অফিসের কর্মকর্তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এর আগে শিক্ষার্থীরা কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং একটি মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে জানান, তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে শিক্ষার্থীরা এতে সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারী ছাত্রনেতা বাদশা আল কাওসার বলেন, “এত বড় মর্মান্তিক ঘটনার পরও পরীক্ষা বন্ধ না করে তারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। মধ্যরাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অমানবিক। শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার বিষয়ে যথাযথ তথ্য প্রদান, দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ, এসএসসি ও এইচএসসি বোর্ড প্রশ্নপত্রে সামঞ্জস্য, ১-২ নম্বরের জন্য ফেল না করানো বা গ্রেড পরিবর্তন না করা, এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা, CQ ও MCQ একত্রে পাস বিবেচনা, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনীর সদস্যদের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের বিকেন্দ্রীকরণ।

শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুরে শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বোর্ডে তালা ও মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৭:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫