
মো. শাহীন আলম,জেলা প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ৪ জুয়ারিকে জুয়ার আসর গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে সুন্দরগঞ্জ পৌরসভা এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ পৌরসভা কমপ্লেক্সের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে জুয়ার আসরের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জামসহ খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার বাসিন্দা ও বেলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদারের ভাই মো. কামরুজ্জামান সরদার সরোয়ার (৫৫), একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. মোকাররম হোসেন (৫৫), বামনজল মহল্লার শাখাবাড়ি এলাকার মৃত খলিলুর রহমান সরকারের ছেলে মো. এন্তাজুল হক হিরো (৫০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাসপাড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র দাসের ছেলে বিশ্বনাথ দাস (৫৭)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, জুয়া খেলার সময় হাতেনাতে আটক চারজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

Reporter Name 
















