
মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরে হাজী পুনর্মিলনী ২০২৫/২৬ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আইনুল হজ্ব গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৬ জুলাই ২০২৫) রাত ৯টায় শহরের ঈদগাহ আবাসিক এলাকায় অবস্থিত একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত পুনর্মিলনী ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোর এ শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা শওকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ক্যাপিটাল হজ্ব ট্রাভেলস এন্ড ট্যুর’র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জারা এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা অংশিদার আলহাজ্ব মাওলানা মোঃ জাহাঙ্গীর, জিয়া হার্ট ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি মোঃ আবু তাহের আবু, মাছিমপুর হযরত শাহ জামাল-কামাল (রহঃ) মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম সাইফুল ওস্তাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর ঈদগাহ্ আবসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাওলানা ফখরুল ইসলাম জিহাদী।
পুলহাট কালুপীর মাদরাসার মুহতামিম বিশিষ্ট ইসলামী বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কাসেম দিনাজপুরী।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন পুলহাট কালুপীর মাদরাসার মাদরাসার মুহতামিম বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আবুল কাশেম দিনাজপুরী।

Reporter Name 
















