ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃ আসতারুল আলম,দিনাজপুর সদর উপজেলা প্রতিনিধিঃ

২৫ জুলাই ২০২৫ শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন থাকার পরেও বর্তমানে ৩৫ লক্ষ শিশু শ্রমে নিযুক্ত আছে। তার মধ্যে ঝুকিপূর্ন কাজে নিযুক্ত রয়েছে ১০ লাখ শিশু। এর অন্যতম কারণ আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট।
সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে স্কুলকে আকর্ষনীয় করা এবং যে শিশুটিকে তার গরীব মা-বাবা অভাবের কারনে স্কুলে না দিয়ে কাজে দিয়েছেন, স্কুলের পক্ষ থেকে সেই অভাব দূর করতে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় সরকারকে সেই চিন্তা করতে হবে। যাতে শিশু স্কুলমুখী হয়।
শ্রমিকদের ব্যাপারে সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশের শিল্প কারখানা ও শ্রমঘন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষায় ২০০৬ সালের শ্রম আইনের আলোকে রাষ্ট্রীয় উদ্যোগে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শ্রমিকদের স্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় নানা মুখী কর্মকাণ্ডের সুফল যাতে প্রকৃত ভুক্তভোগী শ্রমিকসহ সকল সুবিধাভোগী শ্রমিকদের দোরগোড়ায় দালালমুক্ত উপায়ে পৌছে দেয়া যায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই-আলম সিদ্দিকী , দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মোঃ ওসমান গনি, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল সাকিব মোবারক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুজ্জামান জনি, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোঃ মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ,মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।

মত বিনিময় শেষে আবেদনকারী বিভিন্ন শ্রমিক ও শ্রমিক পরিবারের ( চিকিৎসায় ৮৪ জন ও মৃত ব্যক্তির পরিবারের ৬ জন সহ মোট ৯০ জন) মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২ লক্ষ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এর আগে পাহাড়পুরে অবস্থিত দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর কার্যালয় পরিদর্শন করেন ও কর্মকর্তা দের সাথে মত বিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫