
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে চোরের তান্ডবে অতিষ্ট জনজীবন। কিছুনা কিছু চুরির ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। উপজেলায় কৃষকের ১টি গরু জবাই করে চামড়া ও ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেছে চোর চক্র। ঘটনাটি ঘটেছে গত ২৫ শে জুলাই রাতে ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড হিন্দু পাড়ায়।
এ ঘটনায় ২৬ জুলাই বিকেলে আদমদিঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঐ কৃষক।
এদিকে একাধিক চুরির ঘটনা ঘটলেও প্রশাষনের জুড়ালো তৎপরতা না থাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এলাকায়। আদমদিঘী থানা এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও একটি মাএ উদঘাটন হয়েছে বলে জানান ওসি।
সাম্প্রতিক চুরির অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘির ছাতিয়ানগ্রামের বাসিন্দা শ্রী নীল কন্ঠ বসাক এর কেয়ারটেকার মতিন ২৬শে জুলাই রাত্রী অনুমান ১টা ৩০ মিনিটের কেয়ার গোয়ালঘরের সামনে গিয়ে তার একটি গাভী গরু দেখতে না পেয়ে সম্ভাব্য স্থানে অনেক খোঁজা খুঁজির এক পর্যায়ে ২৬ জুলাই বিকেল অনুমান ৩ টা ৩০মিনিটের সময় শোনা যায় ছাতিয়ানগ্রামের কালিবাড়ী শিমুলতলী নামক স্থানে গরুটির চামড়া, হাড্ডি পড়ে আছে বলে জানা যায়। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়া উক্ত গাভী গরুটির চামড়া, হাড্ডি ও রক্ত পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শ্রী নীল কন্ঠ বসাক।
অভিযোগকারী তার অভিযোগে গরুটির সম্ভাব্য মূল্য উল্লেখ করেন ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার টাকা)।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্তাহার গ্রামে চার্জার ভ্যান চুরি, হিন্দু পাড়ায় গরু চুরি,সান্তাহার উপহার টাওয়ারে দোকান চুরি, সান্তাহার মতির গুগাউন চুরি, বাইপাস থেকে হাইস মাইক্রো-সহ বেশ কিছু চুরির ঘটনা চলতি মাসে ঘটেছে।
ঘটনাটি মেইন রোডের পাশ্ববর্তী জায়গায় হলেও রাএিকালীন ডিউটির্রত অফিসারের চোখে পড়েনি বলে জানান তিনি। এ এস আই আমিনুল ইসলাম বলেন এ ঘটনায় আমি আপসেট এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি-সহ আমার ফোর্সরা সবসময় টহল দিচ্ছিলাম ঘটনাটি জানান পরে থেকে তদন্ত শুরু করেছি আমি আসা করছি অতি দ্রুত চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমি ঘটনাটি ২৬ জুলাই রাত্রি ১১ টায় জানতে পারছি এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি,অতি দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে একাধিক চুরির ঘটনা জানতে চাইলে তিনি বলেন আদমদীঘিতে একটা মাইক্রো চুরি হয়েছিল তা আমরা তদন্ত সাপেক্ষে উদ্ধার করতে সক্ষম হয়েছি বাকি যে চুরির ঘটনা রয়েছে পুলিশ-সহ র্যাব যৌথভাবে সবগুলোই উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।

Reporter Name 
















