ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাঁদপুরের মতলবে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

মো. নাছির উদ্দিন, চাঁদপুর

চাঁদাবাজির মামলায় চাঁদপুরের মতলব উত্তরে পৌর বিএনপির সহ-সভাপতি ও ছেঙ্গারচর বাজার বণিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

গ্রেফতারকৃত মান্নান লস্কর মতলব উত্তর ছেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কর বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। চাঁদাবাজির অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন ও মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পেলে দল অবশ্যই ব্যবস্থা নেবে। এছাড়া তিনি জেলা বিএনপিরও সদস্য, সে হিসেবে জেলা বিএনপির নেতৃবৃন্দেরও বিষয়টি দেখার আছে। আমাদের দল কোনো সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না।

এর আগে সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, তার বিরুদ্ধে সোমবার (২৮ জুলাই) স্থানীয় গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছেন। তাকে গ্রেফতার করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চাঁদপুরের মতলবে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫