ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে চাচার ঘুষিতে প্রাণ গেলো ভাতিজার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে চাচার ঘুষিতে ভাতিজা মাইনুদ্দিন সরকার (৪৫) নামের একজনের হয়েছে ।

বুধবার (৩০ জুলাই) সকালে ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম মাইনুদ্দিন সরকার।তিনি ওই গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং তার ব্রাহ্মণচক চৌরাস্তা মোড়ে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতের দোকান রয়েছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

স্থানীয়রা জানান, মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে তার চাচা ফারুক সরকার একটি বেসরকারি এনজিও থেকে কিস্তিতে ঋণ নেন। কিন্তু কিস্তির টাকা পরিশোধে গড়িমসি করছিলেন তিনি।আজ সকালে মাইনুদ্দিন ফারুককে কিস্তির টাকা পরিশোধের কথা বললে চাচা ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফারুক সরকার ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিনকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত মাইনুদ্দিনকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন, “ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগম কিস্তির টাকা আমাদেরকে দিয়ে তোলেন, কিন্তু সময়মতো টাকা শোধ করেন না। এনজিওর লোকেরা আমাদের বিভিন্ন সময় টাকার জন্য চাপ দিচ্ছিল। আজ রাস্তায় দেখা হলে আমার স্বামী কিস্তির টাকা চাইলে ফারুক হঠাৎ তাকে আক্রমণ করে। আমার ছয় মেয়েকে নিয়ে এখন আমি কোথায় যাবো? আমি এর বিচার চাই।”

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ও ওসি রবিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি রবিউল হক আরও বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি পারিবারিক ও আর্থিক বিরোধজনিত বলেই প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অভিযুক্ত ফারুক সরকার (৫২) পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান প্রশাসনের এ কর্মকর্তা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে চাচার ঘুষিতে প্রাণ গেলো ভাতিজার

আপডেট সময় ১২:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫