ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মামলা রেকর্ডের আগে রাজশাহীর ছাত্রদল নেতার মোবাইলে এজাহার, অভিযুক্ত এসআইকে থানা থেকে প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৩ জুলাই দুই লাখ টাকা চাঁদাদাবির মামলা করেছেন আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। মামলার এজাহার বোয়ালিয়া মডেল থানায় রেকর্ডের আগে মামলার আসামি রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনের মোবাইলে পাঠিয়ে দেন বোয়ালিয়া মডেল থানার এসআই এসএম রকিবুল ইসলাম।

শুধু তাই নয়, ছাত্রদল নেতা লিমনের সাথে এসআই রকিবুলের একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে। এতে উঠে এসেছে পুলিশ কমিশনার অফিস থেকে মামলাটির এজাহার থানায় পাঠিয়ে মামলা রেকর্ড করতে বলা হয়েছে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় রাজশাহী মহানগর পুলিশে।

প্রাথমিক অনুসন্ধানে ছাত্রদল নেতা লিমনের মোবাইলে মামলা দায়েরের আগে এজাহারের কপি এবং ফোনালাপের সত্যতা মিললে এসআই রকিবুলকে সোমবার (২৮ জুলাই) বোয়ালিয়া মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংয়ুক্ত করা হয়েছে।

পুলিশের একাধিক সূত্রের দাবি, বোয়ালিয়া মডেল থানায় দায়িত্ব পালনকালে এসআই রকিবুলের বিরুদ্ধে অপরাধীচক্রের সাথে সখ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। ‘আওয়ামী দোসর’ বানিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান জানান, এসআই রকিবুলের কার্যক্রম সন্তোষজনক ছিলো না। মামলার এজাহার আগেভাগে পাঠানোর বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মামলা রেকর্ডের আগে রাজশাহীর ছাত্রদল নেতার মোবাইলে এজাহার, অভিযুক্ত এসআইকে থানা থেকে প্রত্যাহার

আপডেট সময় ০৮:১৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫