ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুরে প্রথমবারের মত শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি :

এই প্রথমবার দিনাজপুর শহরের রাস্তায় সরাসরি শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণত এই অঞ্চলে এমন আয়োজন এর আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করেই একদল মানুষ কালো পোশাকে, নির্দিষ্ট ছন্দ উচ্চারণ ও ঢোলের শব্দে একটি পথযাত্রা বের করে। বিষয়টি দেখে অনেকেই থমকে যান। “এরা কারা ও কেন এদের এমন আয়োজন?” অনেকের মনে প্রশ্নও উঠেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টায় দিনাজপুর গোর -এ-শহীদ বড়মাঠ থেকে শিয়া সম্প্রদায়ের একদল মানুষ এক বিশাল তাজিয়া মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোর-এ-শহীদ বড় মাঠে এসে শেষ হয়। এই তাজিয়া মিছিলে পুরুষ, নারী ও শিশুসহ বিভিন্ন বয়ষের মানুষ অংশ্রহণ করেন।

শিয়া মুসলিমরা মহররম মাসের ১০ তারিখে আশুরা উপলক্ষে এই তাজিয়া মিছিল করে থাকেন। হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার যুদ্ধে নিহত হন। তারই স্মরণে এই মিছিল। একে ‘কারবালার শোকযাত্রা’ বলা হয়।মিছিলে কালো পোশাক পরিহিত একদল মানুষ হাতে বাঁশ, ব্যানার, তাজিয়া নিয়ে ঢোলের শব্দে তাল মিলিয়ে শহর প্রদক্ষিণ করেন।

তারা কারবালার ঘটনা স্মরন করেন। এ ধরনের আয়োজন দিনাজপুরে সচরাচর দেখা যায়নি। সাধারণ মানুষের কাছে এটি ছিল নতুন ও অপ্রত্যাশিত। কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছেন। অনেকে রাস্তায় দাঁড়িয়ে কৌতূহলভরে পর্যবেক্ষণও করেছেন।

শিয়া মুসলমানরা মূলত ইরান, ইরাক, লেবানন, বাহরাইন ও পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ।বাংলাদেশে তাদের সংখ্যা কম হলেও ঢাকাসহ কয়েকটি জেলায় সক্রিয়ভাবে তারা মহররম পালন করে থাকেন।তাজিয়া মিছিলের মাধ্যমে তারা কারবালার ঘটনাকে স্মরণ করেছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুরে প্রথমবারের মত শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫