
আদমদিঘী বগুড়া প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৬৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামী ১।তারিকুল ইসলাম সজিব (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ।৩১জুলাই বৃহস্পতিবার বেলা ৫টা ২০ মিনিটে হার্ভে স্কুল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর অবস্থান জানতে পেরে কৌশলে অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ আসামীদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম সজিব নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকনরসিং(বিলাশবাড়ীর) স্হানীয় বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির টি এসআই বকুল হোসেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হার্ভের স্কুল মোড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে অতি দ্রুত আমি-সহ আমার ফোর্সরা ঘটনা স্থলে গিয়ে আসামীকে ৬৭ পিচ ট্যাপেন্টাডল সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি পরবর্তী থানায় নিয়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Reporter Name 
















