
স্টাফ রিপোর্টার
“বিদায় ক্ষণটি খুবই আবেগপূর্ণ। তবে এই বিদায় মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর প্রতীক। আমরা আমাদের স্মৃতিগুলোকে ভালোবেসে স্মরণ করব।”—এই আন্তরিক অনুভূতির মধ্য দিয়েই পিবিআই, ময়মনসিংহ জেলা থেকে বদলীজনিত বিদায় নেওয়া দুই কর্মকর্তা,
১। পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব রকিবুজ্জামান তালুকদার, যিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকায়
এবং
২। এসআই (নিঃ) জনাব মোহাম্মদ আব্দুল বারেক মিয়া, যিনি ঢাকা রেঞ্জ, ঢাকায় বদলী হয়েছেন—তাঁদের বিদায় জানানো হয়।
এ উপলক্ষে অদ্য পিবিআই, ময়মনসিংহ জেলার কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ জেলা।
অনুষ্ঠানে পিবিআই, ময়মনসিংহ জেলার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা এবং সেবামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। এক আবেগঘন পরিবেশে সহকর্মীরা তাঁদের প্রতি শুভকামনা জানান এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

Reporter Name 
















