ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বীরগঞ্জে বিষপানে দম্পতির আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধ

দিনাজপুরের বীরগঞ্জে অভাব-অনটন ও পারিবারিক অশান্তির জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (একপ্রকার কীটনাশক) খেয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন ওই গ্রামের গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে মানিক রায় (৪০) ও তার স্ত্রী সুবাসী রানী রায় (৩৫)।

স্থানীয় সূত্র ও বীরগঞ্জ থানা পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে দম্পতি একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবাসী রানী রায়কে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অসুস্থ মানিক রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৪টার দিকে তারও মৃত্যু হয়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রাজ কিশোর রায় জানান, প্রায় ১৬-১৭ বছর আগে মানিক ও সুবাসীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে অভাব-অনটন ও সন্তান না হওয়ার কারণে তাদের সংসারে প্রায়ই কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর বলেন, শনিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বীরগঞ্জে বিষপানে দম্পতির আত্মহত্যা

আপডেট সময় ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫