
মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরর কচুয়া উপজেলার “মাদরাসা-ই শাজুলিয়া”এর ছাত্র মো. সাব্বির হোসেন ১৬২ দিনে হয়েছেন কোরআনে হাফেজ।
তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান ও তাসলিমা বেগমের কনিষ্ঠ পুত্র।
তাঁর স্বপ্ন একজন বিশ্বজয়ী হাফেজ হওয়ার।
হেফজ বিভাগের শিক্ষক মো. আল- আমিন জানান,সাব্বির হোসেন অত্যন্ত মেধাবী। পড়াশোনায় অত্যন্ত মনোযোগী।
মাদরাসার পরিচালক মাওলানা আতাউল্যাহ শাজুলি জানান, সাব্বির মাদ্রাসায় ভর্তির পর থেকে পড়াশোনার প্রতি বেশ মনোযোগী ছিল। মাত্র ১৬২ দিনে আল্লাহর অশেষ রহমতে সে পুরো কোরআন মুখস্ত করেছে। নিয়মিত সবক, ৭ সবক ও আমুখতার ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করেছে। শৈশব থেকেই পড়াশোনায় মনোযোগী এই শিশু দুই বছরেরও কম সময়ে নূরানী, নাজেরা এবং হিফজ শেষ করেছে। প্রতিদিন গড়ে ৪-৫ পৃষ্ঠা মুখস্থ শুনিয়ে শিক্ষক ও সহপাঠিদের বিস্মিত করত সে।
হিফজের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায়ও সাব্বিরের সাফল্য নজরকাড়া। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপে উপজেলা পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করেছে।
তিনি আরও জানান, মাদ্রাসার পক্ষ থেকে মেধাবী এ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। হাফেজ শিশু মো. সাব্বির হোসেন বড় হয়ে একজন বিশ্বজয়ী আলেম হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

মোহাম্মদ নাসির উদ্দীন। 
















