
মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক।
সোমবার(১৮ আগষ্ট ) দুপুরে পুলিশ লাইন্স ফোর্সেস মেসে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় পরিদর্শক (তদন্ত) মো.জিয়াউল হকের হাতে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।
জুলাই/২০২৫ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি,অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Reporter Name 
















