ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

র‌্যাবের অভিযানে দিনাজপুরের হাকিমপুরের আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ আসতারুল আলম, দিনাজপুর সদর প্রতিনিধি

দিনাজপুর জেলার হাকিমপুর থানার আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মামুনুর রশিদ (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৯ আগস্ট ২০২৫) ভোরে মাগুরা জেলার সদর থানার নতুন বাজার এলাকায় র‌্যাব-১৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ সমাজের বিভিন্ন গুরুতর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

বাদীর দায়ের করা এজাহার অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৮ জুলাই ২০২৫ সকালে হাকিমপুর উপজেলার তুলশীগঙ্গা নদীর ধারে রহমতের আবাদী জমির পাশে গাছতলায় ডেকে নিয়ে ইউপি সদস্যকে অতর্কিতভাবে মারধর করে আসামিরা। এসময় তাকে জোরপূর্বক ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ বগুড়ায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৯ জুলাই সকালে মারা যান।পরে নিহতের পিতা বাদী হয়ে ০৯/০৭/২০২৫ তারিখে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১/১৪১)।

ঘটনাটি এলাকায় এবং গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অবশেষে র‌্যাবের অভিযানে মামলার প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

র‌্যাবের অভিযানে দিনাজপুরের হাকিমপুরের আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ১২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫