ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আমিরুল ইসলাম খান আলিম-এর সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার ফুলেল শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমিরুল ইসলাম খান আলিম উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকতার পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের সমস্যাগুলো তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। আমি সব সময় সৎ ও সাহসী সাংবাদিকতার পাশে থাকবো।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল, সহ-সভাপতি শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আশিকুল ইসলামসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার কার্যকরী সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না এবং জনগণের কণ্ঠস্বর। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখা সবসময় দেশ ও জাতির স্বার্থে সত্য সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ থাকবে।

শুভেচ্ছা বিনিময় শেষে আমিরুল ইসলাম খান আলিম প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে যেকোনো ন্যায়সংগত কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

আমিরুল ইসলাম খান আলিম-এর সাথে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার ফুলেল শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০১:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫