ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

কক্সবাজারে সেনা অভিযানে পেটে ইয়াবা গিলে পাচারচেষ্টা ব্যর্থ, রোহিঙ্গা যুবক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

আর.জে রাফি,কক্সবাজার উখিয়া প্রতিনিধি:-

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনা সদস্যরা তার পেট থেকে ২,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটক রোহিঙ্গা যুবকের নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এলএমএস-২৪ সি ব্লকের বাসিন্দা। সেনা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ইয়াবাগুলো অভিনব কৌশলে পাচারের উদ্দেশ্যে তিনি পেটে গিলে লুকিয়ে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, টেকনাফ থেকে কক্সবাজার শহরে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার জন্য তাকে ব্যবহার করা হচ্ছিল।

যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, মাদক চক্রগুলো এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন নতুন পদ্ধতি ব্যবহার করছে। ইয়াবা গিলে পাচারের এই কৌশল তারই একটি উদাহরণ। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চক্রের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

অভিযান শেষে আটক মো. আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প ঘিরে দীর্ঘদিন ধরেই মাদক সিন্ডিকেটগুলো সক্রিয়। বিশেষ করে টেকনাফ থেকে কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচারের জন্য এই রুটটি ব্যবহার করা হয়। সেনা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

কক্সবাজারে সেনা অভিযানে পেটে ইয়াবা গিলে পাচারচেষ্টা ব্যর্থ, রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় ০১:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫