ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শিরোইল বাস টার্মিনাল এলাকায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি রেলগেট এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কেক কাটা এবং দুপুর ১টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি উত্তরাঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বক্তারা আরও উল্লেখ করেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ইতোমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা, নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং প্রেসক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি রাজশাহীর নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন।আয়োজকরা জানিয়েছেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় ০৪:৩৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫