ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

উলিপুরে সাবেক ইউপি সদস্যার গলাকাটা লাশ উদ্ধার পরিবারের দাবি আত্মহত্যা, তদন্তে পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

মো: রোকন মিয়া (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামদাস ধনিরাম খেয়ারপাড় গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। গুনাইগাছ ইউনিয়নের সাবেক মহিলা সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা সাহেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত নুরুজ্জামানের স্ত্রী।
সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় ছেলে শাখাওয়াত হোসেন বাবলু জানান, তার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পাঁচ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। বাবলুর ভাষায়, আজ ভোর রাতে তিনি রান্নাঘরের বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।
ছোট ছেলে শাহিন আলম বলেন, তার স্ত্রী প্রথমে শাশুড়িকে বিছানায় না দেখে খুঁজতে বের হন। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরিবারের সদস্যরা ছুটে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় পান।
শাহিনের স্ত্রী বিউটি বেগম বলেন,আমি শাশুড়ির সঙ্গে এক বিছানায় ঘুমাতাম। মাঝে মধ্যে তিনি রাতে ঘুম না হলে বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করতেন। আজ ভোরে হঠাৎ তাকে খুঁজে পাইনি। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পাশে ব্যবহৃত বটি পড়ে ছিল।

পাড়া-প্রতিবেশী ও স্বজনেরা জানান, সাহেরা বেগমের শারীরিক অবস্থা ভালো ছিল না। পরিবারের ছেলেরা তার জন্য আলাদা ব্যবস্থা করলেও তিনি দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সাহেরা বেগম সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় একজন নারী ছিলেন। গুনাইগাছ ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি এক সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। স্থানীয়রা তাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে একজন নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

উলিপুরে সাবেক ইউপি সদস্যার গলাকাটা লাশ উদ্ধার পরিবারের দাবি আত্মহত্যা, তদন্তে পুলিশ

আপডেট সময় ০৮:৫২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫